২৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): তাইওয়ানের রাজধানী তাইপে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠলেও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার দ্বীপটির উত্তরপূবাঞ্চলীয় এইলান কাউন্টিতে ভূপৃষ্ঠের প্রায় ৬৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি বলে তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে।
ভূমিকম্পটি তাইওয়ানের উত্তর ও পূবাঞ্চলজুড়েও অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পের পর পরীক্ষার জন্য তাইপের মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। রাষ্ট্রয়ত্ত বিদ্যুৎ কোম্পানিগুলো জানিয়েছে, গ্রিডগুলোতে কোনও বিপর্যয় ঘটেনি, বিদ্যুৎ সঞ্চালন আগের মতোই স্বাভাবিক আছে।
২০১৬ সাল দ্বীপটির দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্পে শতাধিক লোকের মুত্যু হয়েছিল। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোকের মুত্যু হয়েছিল।
ভূমিকম্প/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply