জাতীয় সংসদ অধিবেশন মুলতবি

১৫ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের বৈঠক আগামীকাল ১৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

রোববার বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন: সংসদ অধিবেশন শুরু ১৪ নভেম্বর

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পুরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে এ অধিবেশন ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংসদ/এএমএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ