কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ

২৪ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, কুয়েত): কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার কুয়েত বার্তা সংস্থার (কুনা) বরাত দিয়ে সিনহুয়া এ খবর জানিয়েছে।

কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ দেশটিতে একটি নতুন সরকার গঠনে শেখ সাবাহ খালেদকে নিয়োগ দিয়ে আমিরের পক্ষে এক নির্দেশ জারি করেন। এবং অনুমোদনের জন্য নামের একটি তালিকা পাঠান।

এর আগে গত ৮ নভেম্বর কুয়েত সরকার আমিরের কাছে পদত্যাগ পত্র জমা দেয়। ১৪ নভেম্বর আমির এ পদত্যাগ পত্র গ্রহণ করেন।

পার্লামেন্টারি সেশনের প্রাক্কালে এ পদত্যাগ পত্র গ্রহণ করা হলো। এর আগেও কুয়েতে একাধিকবার মন্ত্রিপরিষদের রদবদলের এসেছে।

কুয়েত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *