২৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অর্থ পাচারের পর এবার মানব পাচারের মামলায় সাবেক এমপি শহিদুল ইসলাম পাপুলকে কুয়েতের আদালত ৭ বছর কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ২৭ লাখ কুয়েতি দিনার জরিমানা প্রদানের আদেশ দিয়েছে আদালত।
এর আগে কুয়েতের বহুল আলোচিত অর্থ ও ঘুষের মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। খবর: গালফ নিউজ।
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য পাপুলকে গত বচরের ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে।
পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।
সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া পাপুল ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কোম্পানি পরিচ্ছন্নতাকর্মী নেয়ার কাজ করলেও কুয়েতে অন্যান্য ব্যবসার কাজও বাগিয়েছিলেন পাপুল।
পাপুল/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply