ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

১৪ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।

মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে মওমেরে এলাকায় এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর সিএনএনের।

বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে কোনও ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপিষ্ঠের ১৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *