জাপানে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহত

১৭ ডিসেম্বর ২০১৯ (আন্তর্জাতিক ডেস্ক): জাপানের ওসাকা শহরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশে ওই ভবনটিতে আগুন লাগে। খবর: রয়টার্স।

খবরে বলা হয়, যে ভবনটিতে আগুন লেগেছে সেটি আটতলা। এর পঞ্চম তলায় আগুন লেগেছিল। ওসাকা শহরের পুলিশের তদন্ত দলের একটি সূত্র বলেছে, ধারণা করা হচ্ছে, ভবনটিতে আগুন দেয়া হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ওসাকার শহরের অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ জন প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ভবনটির পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে একটি মানসিক ক্লিনিক রয়েছে। আজ সকাল ১০টার দিকে ওই ক্লিনিক খোলার পরই আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ৩০ মিনিটের মধ্যে এই ভবনে থাকা মানুষদের বের করে আনা হয়।

জাপানের কিওটো শহরে এর আগে একটি অ্যানিমেশন আগুন লাগানও হয়েছিল। ২০১৯ সালের ওই ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *