১৮ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ ১০জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
শুক্রবার রাতে সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে একটি ট্রেলার লরি এবং তিনটি গাড়ির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস জানান, দুর্ঘটনার সময় সেখানে ১৭ জন ছিলেন। যাদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী, অন্য আটজন শিশু, যাদের মধ্যে পাঁচজন ছেলে ও তিনজন মেয়ে রয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply