মিশরে জঙ্গি হামলায় ১১ সেনা নিহত

৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): মিশরে জঙ্গিদের সাথে সংঘর্ষে এক সেনা কর্মকর্তাসহ ১১ সেনা নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার মিশর সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। খবর: রয়টার্স।

মিশর সেনাবাহিনীর মুখপাত্র জানান, সুয়েজ খালের পূর্বে একটি জল উত্তোলন কেন্দ্র সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। এ সময় একজন কর্মকর্তা ও দশজন মিশরীয় সেনা নিহত হয়েছে। স্টেশনে হামলাকারী জঙ্গিদের সাথে সংঘর্ষের পর নিরাপত্তা কর্মীরা নিহত হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়।

একটি বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায সন্ত্রাসীদের খোঁজে ঘেরাও করা হচ্ছে।

মিশর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *