বিলবোর্ডে বাসের ধাক্কায় নিহত ১৪

১৬ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ায় একটি পর্যটনবাহী বাস বিজ্ঞাপনের বিলবোর্ডের সাথে ধাক্কা লেগে ১৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

সোমবার জাভা দ্বীপের হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর: আরব নিউজ।

পুলিশের ধারনা চালক গাড়িটি চালানো অবস্থায় ঘুমিয়ে গিয়েলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিশাল এক বিলবোর্ডের সাথে ধাক্কা লাগে।

বাসটি জাভার মধ্যাঞ্চল থেকে পর্যটকদের নিয়ে পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়ায় যাচ্ছিল।

পূর্ব জাভার পুলিশপ্রধান লতিফ ওসমান জানান, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *