৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। হামলায় জোনায়েদ সাকিসহ ২০ জন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়েছিলেন সীতাকুণ্ডে আহতদের দেখতে।
মঙ্গলবার বিকালে হাসপাতালের সামনে এই হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে বলে গণসংহতি নেতারা দাবি করেছেন।
হামলায় জোনায়েদ সাকি ছাড়াও রাষ্ট্র সংস্কারের ইমরান ইমু, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন, কার্যকারী সদস্য কামরুন নাহার ডলি, যুব অধিকার পরিষদের বায়েজিদ থানার আহ্বায়ক ডাক্তার রাসেলসহ অন্যরা আহত হন। আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সম্প্রতি বাম গণতান্ত্রিক ফ্রন্ট থেকে বেরিয়ে সাত দল ও সংগঠনকে নিয়ে ‘গণতন্ত্র মোর্চা’ গঠনের ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। আজ দুপুরে ওই সাত দল ও সংগঠনের নেতারা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণস্থল বিএম কন্টেইনার ডিপো দেখতে যান। সেখান থেকে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানেই হামলার শিকার হন সবাই।
জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে গিয়েছিলাম। আমরা যখন গাড়িতে উঠি তখন তারা হামলা করে। আমি গাড়িতে ছিলাম। ইট দিয়ে হামলা করেছে। আমাদের জোটের নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের ২০ জন আহত হয়েছেন।
জোনায়েদ সাকি/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply