৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রস্তাবিত বাজেট কোভিড পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন দাবিই করলেন।
আরও পড়ুন: গরীববান্ধব বাজেট, বললেন তথ্যমন্ত্রী
তিনি বলেন, এই বাজেটে নিশ্চয়তা আছে। সোশ্যাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। সবদিক বিবেচনা করে এই বাজেটে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের দিকে নজর দেয়া হয়েছে। কাজেই এটা গরীবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।
ওবায়দুল কাদের/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















