যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানে আগুন

২২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে ১২৬ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করার পর পরই একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে অবতরণের পর পরই আগুন ধরে যায় রেড এয়ারের একটি প্লেনে। খবর: সিএনএন।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে অবতরণের পর পরই আগুন ধরে যায় রেড এয়ারের একটি প্লেনে। আগুন নেভাতে ব্যস্ত সময় পার করেন দমকলকর্মীরা। তবে অল্প সময় পরই নিয়ন্ত্রণে আসে আগুন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডোমিনিক রিপাবলিক থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় মিয়ামি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। আগে থেকেই দমকলকর্মীরা প্রস্তুত থাকায় আগুন নিয়ন্ত্রণে খুব একটা বেগ পেতে হয়নি তাদের।

বিমান দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *