১৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, শ্রীলঙ্কা): শ্রীলংকান স্পিকার জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপাকশের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট চলতি সপ্তাহের গোড়ার দিকে দেশ ত্যাগের পর সিঙ্গাপুর থেকে তাকে জানিয়েছেন তিনি (প্রেসিডেন্ট) পদত্যাগ করেছেন।
শ্রীলঙ্কার স্থানীয় সময় শুক্রবার সকালে পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত।
স্পিকার আবেবর্ধনে সাংবাদিকদের বলেন, গোতাবায়া আইনীভাবে পদত্যাগ করেছেন, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। তিনি বলেন, আমি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছি।
অবশ্য কয়েকদিন আগেই স্পিকার বলেছিলেন প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল শনিবার দেশটির পার্লামেন্ট বৈঠক বসতে যাচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে নাটকীয়তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) সিঙ্গাপুর থেকে ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া রাজাপাকশে।
স্মর্তব্য, আন্দোলনের মুখে গোতাবায়া দেশ ত্যাগ করে প্রথমে মালদ্বীপ যান, সেখান থেকে তিনি যান সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকেই তিনি ইমেইল করে তার পদত্যাগের কথা জানান।
শ্রীলঙ্কা/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply