১৬ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইন্দোনেশিয়া): ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নয়জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকালে এনদুগার প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রাদেশিক রাজধানী জয়পুরার পুলিশ স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।
এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে।
পাপুয়া আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্তের পরিচালক ফয়জল রহমাদানি বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলা হয়েছে। তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তরাকে জানান, ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জন মারা গেছেন।
কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়াকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে রয়টার্স তাৎক্ষণিকভাবে পাপুয়া পুলিশের মুখপাত্রের মন্তব্য নিতে পারেনি।
গোলাগুলি/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply