৩ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ২৪ ঘণ্টার সফর শেষে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাইওয়ান ছেড়েছেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাইওয়ান সফরে ন্যান্সি পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সাথে দেখা করেন। তিনি সকালে তাইওয়ান সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে যান।
এর আগে, চীনের হুমকি উপেক্ষা করে গতকাল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে অবতরণ করেন। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনও রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখলেন।
তাইওয়ান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply