ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

৬ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শনিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় হার্ডওয়্যার ও সফটওয়্যার সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। অবশিষ্ট চুক্তিও এমওইউ চূড়ান্ত করার কাজ চলছে।

তাইওয়ানের সাথে তীব্র উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে ঢাকাকে পাশে চাইতে পারেন ওয়াং ই। অন্যদিকে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বেইজিংয়ের আরও জোরাল ভূমিকা চাইতে পারে বাংলাদেশ। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।

আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদান শেষে ওয়াং ই কেম্বোডিয়া থেকে ঢাকায় আসেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর রোববার দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করবেন। এরপর মঙ্গোলিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।

চীন/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *