১৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার দেয়া সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ সকাল ছয়টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ও এর কাছাকাছি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ নিয়ে গত ১১ দিনে সাগরে ৩টি নিম্নচাপের সৃষ্টি হলো। নিম্নচাপের প্রভাবে আজ রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
নিম্নচাপ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply