২০ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।
শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমারের সেনাপ্রধান একথা জানান। খবর: এএফপি।
তিনি বলেন, সামরিক সরকার চালিত আদালতে সু চির বিচার কার্যক্রম শেষ হওয়ার পর চলমান সংকটের অবসান ঘটাতে তার (সু চি) সাথে আলোচনার জন্য সামরিক সরকারের দ্বার উন্মুক্ত।
মিন অং হ্লাইং বলেন, আইন অনুসারে সু চির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে (আলোচনার বিষয়টি) বিবেচনা করতে যাচ্ছি।
উল্লেখ্য, গত বছরের পয়লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।
মিয়ানমার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply