আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক সরকারের একটি আদালত। ঘুস জালিয়াতির অভিযোগে তাকে এ সাজা দেয়া হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সু চিকে এ কারাদণ্ড দেয়া হয়েছে। খবর: রয়টার্স।
৭৭ বছর বয়সী শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি। মিয়ানমার সামরিক সরকারের আদালতে সু চির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে। যদিও এসব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর সু চির সাথে দলের বেশ কয়েকজন সদস্য, রাজনীতিবিদ, আইনপ্রণেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের একগুচ্ছ মামলা করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। সু চির বিরুদ্ধে দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ নানা অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে প্রায় দু’শ বছরের মতো কারাদণ্ড হতে পারে এ নেত্রীর।
সু চি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply