নেপালে উপপ্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন ও অন্য তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। গতকাল শনিবার পদত্যাগপত্র জমা দেন তারা। এতে বিপাকে পড়েছে ক্ষমতাসীন জোট।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, গত শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল বলেছেন, তিনি আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টির প্রার্থীকে সমর্থন দেয়ার বদলে বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির প্রার্থী রামচন্দ্র পাউডেলকে সমর্থন দেবেন। এর পরিপ্রেক্ষিতে জোটে ফাটল ধরে। এর পরদিন উপপ্রধানমন্ত্রী ও অন্য তিন মন্ত্রী পদত্যাগ করেন।

রাজেন্দ্র লিংডেনের সাথে পদত্যাগ করেন নগর উন্নয়নমন্ত্রী, আইনবিষয়ক মন্ত্রী ও একজন উপমন্ত্রীও। রাজেন্দ্র বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তিনি বলেছেন, আমরা যে জোট সরকারে যোগ দিয়েছিলাম, তা আর টিকে নেই। সরকারে অব্যাহতভাবে থাকা এখন আর যথার্থ নয়।

তবে মন্ত্রীদের এসব পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

আগামী ৯ মার্চ নেপালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত বছরের নভেম্বরে দেশটিতে সংসদ নির্বাচন হয়েছে। কিন্তু কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর ফলে পুষ্পকমল দহলের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়।

নেপাল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *