রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার মস্কোর ভনুকোভো বিমানবন্দরে শি জিনপিংকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। খবর: আলজাজিরা।

বিমান থেকে নেমেই সাংবাদিকদের সাথে কথা বলেন শি জিনপিং। তিনি বলেন, আশা করছি এ সফর ফলপ্রসূ এবং বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এ সময় রাশিয়া ও চীনকে ‘ভালো প্রতিবেশি’ এবং ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন শি জিনপিং।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সোমবারই প্রথম বিদেশ সফরে গেলেন তিনি।

চীনের সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে পুতিন বলেছেন, পুরনো ও ভালো বন্ধু’র সফর নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। ইউক্রেন যুদ্ধে চীনের মধ্যস্থতাকারী হওয়ার ইচ্ছাকেও স্বাগত জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি অনানুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে শি জিনপিংয়ের। রুশ প্রেসিডেন্টের সহকারী ইয়োরি উশাকভ এক বিবৃতিতে জানান, দুই নেতা এই অনানুষ্ঠানিক বৈঠকে মূল এবং সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তবে দুই নেতাদের আলোচনার মূল পর্ব অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

শি জিনপিং/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *