সামরিক আদালতে ইমরানের বিচার হওয়া উচিত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সামরিক আদালতে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ এ মন্তব্য করেন।

রানা সানাউল্লাহ বলেন, সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কর্মসূচি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তিনি তা বাস্তবায়নও করেছেন। আমি যতটুকু বুঝি, এটি সামরিক আদালতের একটি মামলা।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে রানা সানাউল্লাহ বলেন, ৯ মের সহিংসতার মূল পরিকল্পনাকারী ইমরান খান। দেশজুড়ে বিভিন্ন হামলার মূল পরিকল্পনাকারীও তিনি।

গ্রেফতার হয়ে জেলে যাওয়ার আগে থেকেই তিনি এসব পরিকল্পনা করেছিলেন।’ বর্তমান সরকারের কাছে ইমরান খানের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা করার প্রমাণ আছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইমরান খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *