আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে আইন আল হেলওয়েহ নামের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ মুভমেন্ট ও শরণার্থী শিবিরের একটি সূত্র নিহতের এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ফাতাহ মুভমেন্ট ও প্রতিদ্বন্দ্বী ইসলামি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। গত শনিবার রাত থেকে শুরু হওয়া ওই সংঘর্ষ গতকাল রোববার সন্ধ্যায় স্বাভাবিক হয়। ফাতাহ বলেছে, এ সংঘর্ষে তাদের এক সামরিক নেতা ও চার সহকর্মী নিহত হন।
শিবিরে থাকা এক ফিলিস্তিনি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংঘর্ষে আল শাবাব আল মুসলিম গ্রুপের এক সদস্যও নিহত হয়েছেন। সংগঠনটির নেতাসহ আরও ছয়জন আহত হয়েছেন।
লেবাননের বর্তা সংস্থা এনএনএ প্রাথমিকভাবে ৬ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার তথ্য প্রকাশ করেছে।
এএনএর প্রতিবেদনে আরও বলা হয়, কিছু বুলেট লক্ষ্যচ্যুত হয়ে শিবিরের বাইরের কিছু বাড়িঘরে আঘাত করেছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের সেনাবাহিনীর এক ট্যুইটার পোস্টে বলা হয়, একটি সেনাচৌকিতেও মর্টার শেলের শার্পনেলের আঘাত লেগেছে। এতে লেবাননের এক সেনা আহত হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক বিবৃতিতে বলেন, বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় যে সময়ে এ সংঘর্ষ হয়েছে, তা সন্দেহজনক।
সংঘর্ষ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply