ইমরান খান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আজ শনিবার সেশন জজ ইমরান খানের আবেদন খারিজ করে দেন। সেই সাথে তোষাখানা মামলায় পিটিআই চেয়াম্যানকে অভিযুক্ত করে তার তিন বছরের জেল দেন বিচারক দিলওয়ার।

খবরে বলা হয়, অতিরিক্ত ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার তার রায়ে উল্লেখ করেছেন, পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পদের ভুল তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

তার পর বিচারক ইমরান খানকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন। একই সাথে এক লাখ রুপি জরিমানাও করা হয়।

ইমরান খান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ