ইসরাইলের হামলায় একদিনে ৩২০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের হামলায় ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গাজায় ইসরাইলের মুহুর্মুহু বিমান হামলায় অনেক নারী ও শিশুরও প্রাণ গেছে।

ইতোমধ্যে হামাসের সাথে ইসরাইলের যুদ্ধের এক সপ্তাহ পেরিয়েছে। এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।

এদিকে শনিবার এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যা করেছে দেশটি। তবে এ বিষয়ে হামাস এখনও কিছু জানায়নি।

শুক্রবার ইসরাইলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইসরাইল। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছে, আমরা এ ঘটনায় খুবই দুঃখিত।

এর আগে এ ঘটনায় ইসরাইলের সামরিক বাহিনীর সমালোচনা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। তারা বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয় যে, গণমাধ্যমকর্মীদেরও টার্গেট করছে ইসরাইলের সামরিক বাহিনী।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *