ভূমিকম্পে কাঁপল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়।

দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়।

এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। তবে ক্ষতির কোনও সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

কাঠমান্ডু পোস্ট’র প্রতিবেদনে আরও বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই প্লেট দুটি প্রতি শতাব্দীতে দুই মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই নেপালে ভূমিকম্প হচ্ছে।

এর আগে ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়।

নেপাল সরকারের হিসাবে দেশটি পৃথিবীর ১১তম ভূমিকম্পপ্রবণ এলাকা।

ভূমিকম্প/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ