নিউজ ডেস্ক: আগামীকাল আর্ট নিউজের চতুর্থ বর্ষপূর্তি। ২০১৯ সালের ৮ নভেম্বর প্রথম সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এ অনলাইন নিউজ পোর্টালটি।
বর্ষপূর্তি উপলক্ষ্যে আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি জানান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মৌলিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার অঙ্গীকার নিয়ে আর্ট নিউজ যাত্রা শুরু করে। বিগত দিনে আমরা নিরপক্ষেতার সাথে সংবাদ পরিবেশন করেছি। তবে মুক্তিযুদ্ধের বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করিনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আর্ট নিউজ বলিষ্ঠ ভূমিকা রাখছে।
বর্ষপূর্তি উপলক্ষ্যে আর্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, খুব অল্প সময়েই আর্ট নিউজ পাঠকপ্রিয়তা পেয়েছে। আর্ট নিউজ সবসময়ই গণমানুষের পক্ষের শক্তি হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
তিনি আর্ট নিউজের অগ্রযাত্রায় সবার সহায়তা কামনা করেন।
আর্ট নিউজ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply