নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। ওইদিন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় সংসদের বৈঠক বসবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ তারিক মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ৩০ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম ও ২০২৪ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা গত ১০ জানুয়ারি শপথ নেন। অবশ্য আইন অনুযায়ী, ৩০ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসার সুযোগ ছিল না। কারণ ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
অধিবেশন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply