মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোরকে উদ্ধার

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে পেরাক রাজ্যের শ্রম বিভাগ।

বুধবার পেরাক রাজ্যের লেবার ডিপার্টমেন্ট (জেটিকে) শ্রম প্রয়োগকারী অভিযানের অধীনে পেরাকের ইপোহ, তানজুং রাম্বুটানের একটি কারখানায় জোরপূর্বক শ্রম হিসেবে শোষিত হওয়ায় চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে।

পেরাকের লেবার ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ ফৌজি আবদ গনি এক বিবৃতিতে বলেন, চার কিশোরের বয়স ১৪ থেকে ১৬ বছর, তারা এক বছরেরও বেশি সময় ধরে কারখানায় কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যক্তি পাচার এবং অভিবাসীদের চোরাচালান বিরোধী (অপটিসম) আইনে চার কিশোরের একটি অন্তর্বর্তী সুরক্ষা আদেশের (আইপিও) জন্য আবেদন করবে লেবার ডিপার্টমেন্ট।

উতোসান মালের এক প্রতিবেদনে বলা হয়, জেটিকে কারখানায় এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার কারখানায় অভিযান চালানো হয়েছে।

ফৌজি আবদ গনি বলেছে, অপ্রাপ্তবয়স্ক কর্মীদের নিয়োগের জন্য অ্যাটিপসম অ্যাক্টে ৫৮ বছর বয়সি নিয়োগকর্তাকে আটক করেছে শ্রম বিভাগ।

পেরাক পুলিশ হেডকোয়ার্টার্সের এন্টি ভাইস, জুয়া ও সিক্রেট সোসাইটিস ডিভিশন (ডি৭) এর ১১ জন, পেরাক জেটিকে কর্মী এবং সাতজন সদস্য দ্বারা এ অভিযান চালানো হয়।

ফৌজি বলেন, অভিযানে ২২৪ অভিবাসী কর্মীর মধ্যে ৩৬ জনকে অভিবাসন আইনে অধীনে কোনও বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আটক করেছে। আটকদের মধ্যে ৩৪ জনই বাংলাদেশি। আর দুজন নেপালের।

মালয়েশিয়া/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *