১২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের পূর্বাঞ্চলে শানডং প্রদেশের কিজিয়া নগরীর একটি খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খনিতে আটকা পরেছেন ২২ জন শ্রমিক। আটকা পড়া শ্রমিকদের বের করতে উদ্ধারকর্মী পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে রোববার এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর মাটির নিচের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় আটকে পড়া শ্রমিকদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা যাচ্ছে না।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে আরেকটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। ডায়াসুইডং কয়লা খনিটিতে মোট ২৪ জন আটকা পড়লেও কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে প্রাণ হারান অধিকাংশ শ্রমিক। এছাড়া তার আগে সেপ্টেম্বরে সংজাও কয়লা খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়।
বিস্ফোরণ/এসকেএম/আরএম
















Leave a Reply