৩১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের পর এবার নেপালেও শনাক্ত হয়েছে বার্ড ফ্লু। বেশকিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বার্ড ফ্লু’র (এইচ৫এন৮) অস্তিত্ব পাওয়া গেছে।
শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বার্ড ফ্লুতে আক্রান্ত এবং আক্রান্তদের সংস্পর্শে আসা কয়েক হাজার পাখি হত্যা করা হয়েছে। খবর: এএনআই।
নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুর তারকেশ্বর পৌরসভা-৭ এলাকার একটি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হয়। স্থানীয় ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় কমপক্ষে এক হাজার ৮৬৫টি হাঁস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি, ২৫টি টার্কি মুরগি, ৫৪২টি ডিম এবং ৭৫ কেজি মুরগির খাবার নষ্ট করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন ফার্মে থাকা পাখিদের অস্বাভাবিক আচরণ নিয়ে সন্দেহ হলে সাথে সাথেই বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য পোল্ট্রি ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
বার্ড ফ্লু/এসকেএম/আরএম
















Leave a Reply