অভ্যুত্থান অপরিহার্য ছিল

০৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন হ্লাইং।

সেনা অভ্যুত্থানের পর এই প্রথম তিনি মুখ খুলেছেন। বললেন, ভোট জালিয়াতির অভিযোগের পর সরকার সাড়া দিতে ব্যর্থ হওয়ায় আইন অনুসারে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। খবর: এএফপি।

নিজের ফেসবুক পেজে এই জেনারেল বলেন, অনেক অনুরোধের পর ক্ষমতার নিয়ন্ত্রণগ্রহণ অপরিহার্য ছিল। আর সে কারণেই আমাদের এই পথ বেছে নিতে হয়েছে।

সোমবার মিয়ানমারে হঠাৎ দেশেটির ক্ষমতা দখলে নেয় সামরিক বাহিনী। অং সান সু চি এবং এনএলডির বহু নেতাকে আটক করে তারা।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা মূল্যায়ন করে দেখেছি যে, মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের প্রধান অং সান সুচি এবং উইন মিন্ট বৈধভাবে নির্বাচিত সরকারপ্রধান। তাদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

এই অভিধায় আখ্যায়িত হওয়ার পর মিয়ানমার সরকারকে সহায়তা করতে পারবে না যুক্তরাষ্ট্র। যদিও এর ফলে মিয়ানমার সরকারের ওপর তেমন কোনও প্রভাব পড়বে বলে মনে হচ্ছে। কারণ সব ধরনের সহায়তা বেসরকারি সংস্থাগুলোর হাতেই চলে যাচ্ছে।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *