সু চি’র ডান হাত গ্রেফতার

০৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র ডান হাত হিসেবে পরিচিত উইন হাটেনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিষয়টি নিশ্চিত করেছে। খবর: এএফপি।

এনএলডি জানায়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ইয়াঙ্গুনে মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন বলেও জানায় এনএলডি।

৭৯ বছর বয়সী এই রাজনীতিক জীবনের দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। নিপীড়ক জান্তা শাসকের বিরুদ্ধে প্রচার চালাতে গিয়ে বহুবার তাকে কারাগারে যেতে হয়েছে।

গ্রেফতারের আগে উইন হাটেন স্থানীয় গণমাধ্যমকে বলেন, অভ্যুত্থান বিচক্ষণতা হতে পারে না। এতে দেশের রাজনীতিবিদদের ভুল পথে নিয়ে যাবে। সবারই উচিত এই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করা। কারণে এতে আমাদের সরকারকে ধ্বংসের মাধ্যমে দেশকে অর্জনহীনতার দিকে নিয়ে যাবে।

গত সোমবার ভোরে সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশটির ক্ষমতা দখল নেয় সেনাবাহিনী। আটক করা হয় সু চি’সহ তার দলের অধিকাংশ নেতাকে।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *