মিয়ানমারের সাথে জাতিসংঘের যোগাযোগ

০৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে জাতিসংঘ। এতে সামরিক বাহিনীর হাতে আটক সব রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দাবি করা হয়েছে।

শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এমন তথ্য জানিয়েছেন। খবর: এএফপি।

গুতেরেস বলেন, আমাদের বিশেষ দূত প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছেন। দেশটির সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডারকে এ অভ্যুত্থান নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। 

জাতিসংঘপ্রধান বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উল্টে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আমরা নিজেদের সামর্থের মধ্যে সবটুকু করব।

সেনা অভ্যুত্থানকে সম্পূর্ণ অগ্রণযোগ্য বলে আখ্যায়িত করেন জাতিসংঘের প্রধান।

এর আগে গত সোমবার ভোরে মিয়ানমারের জনগণের নির্বাচিত নেতা স্টেট কাউন্সিলর অং সান সু চি’সহ দেশের অধিকাংশ আইনপ্রণেতাকে আটক করে দেশটির সেনাবাহিনী।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *