সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে উত্তাল মিয়ানমার

০৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার লোক বিক্ষোভ সমাবেশ করেছে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তারা। এসময় তারা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার দেশটির ইয়াঙ্গুনে এ সমাবেশ করে বিক্ষোভকারিরা। খবর: বিবিসি ও রয়টার্সের।

মি উইন নামে ৩৭ বছর বয়স্ক এক বিক্ষোভকারী বলেন, আমরা আন্দোলন অব্যাহত রাখব এবং দাবিতে অনড় থাকব যতক্ষণ না গণতন্ত্র ফিরে পাই।

আন্দোলনকারীরা সু চির দল এনএলডির প্রতীকের সাথে মিলিয়ে লাল রঙের বেলুন নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা স্লোগান দেন, আমরা সামরিক একনায়ক চাই না, চাই গণতন্ত্র।

এদিকে বিক্ষোভ দমাতে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার।  

নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি জানিয়েছে, প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে।

প্রথমে ফেসবুক তারপর টুইটার-ইনস্টাগ্রাম। সবশেষ রোববার সন্ধ্যায় বন্ধ করা হয় ইন্টারনেট। এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। 

তবে বিক্ষোভ সহিংস ছিল না। ইয়াঙ্গুনের সিটি হল এলাকায় দেখা গেছে, পুলিশ সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়েছে।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *