রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখব

০৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সোমবার টেলিভিশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং। এসময় চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তার সরকার মিয়ানমারের চলমান বিদেশনীতিতে কোনও পরিবর্তন আনবে না। মিয়ানমারের অভ্যন্তরে অস্থায়ী শিবিরে যেসব বাস্তুচ্যুত লোকজন রয়েছে, তাদের পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশের সাথে চুক্তি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। খবর: বিবিসি।

মিন অং হ্লাইং বলেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী যেভাবে গৃহহীন লোকজনকে বাংলাদেশ থেকে ফেরত আনার কথা ছিল, সেটি চলতে থাকবে।

এই ভাষণের পুরও কপি ছাপা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে। ভাষণের বেশিরভাগজুড়েই জেনারেল মিন অং হ্লাইং ব্যাখ্যা দেন কেন কোন পরিস্থিতিতে তাকে এই অভ্যুত্থান করতে হয়েছে।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *