সু চি’র আরেক সহযোগী আটক

১১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চি’র ঘনিষ্ঠ সহযোগী কেউ টিন্ট সোইকে গ্রফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

গ্রেফতার কেউ টিন্ট সু চি’র শাসনামলে মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এনএলডি’র তথ্য বিষয়ক কমিটির সদস্য কেই টোই বলেন, কিউ টিন্ট-সহ সু চি’র দলের চারকর্মীকে রাতে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

এরআগে গত ১ ফেব্রুয়ারি দেশটির ক্ষমতাসীন দল এনএলডি প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *