১৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। খনিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ১০ শ্রমিক খনিতে আটকা পড়েন। চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার স্থানীয় সময় ভোর ৬টায় এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল ছয়টায় ঝাওইউয়ান শহরের কাউজিওয়া সোনার খনিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ১০ শ্রমিক খনিতে আটকা পড়েন। চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাত্র এক মাসের কিছু আগে এ শহরেই আরেকটি সোনার খনিতে অগ্নিকাণ্ড ঘটে। জানুয়ারির ওই দুর্ঘটনায় হিউশান খনিতে আটকা পড়েছিলেন ১১ শ্রমিক। দুই সপ্তাহ ভূগর্ভে আটকে থাকার পর তাদের উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন অন্তত ১০ জন।
অগ্নিকাণ্ড/এসকেএম
















Leave a Reply