২১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সমর্থন দেয়ার অভিযোগে দেশটির খ্যাতিমান এক অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার অভিনেতার স্ত্রীর বরাতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে।
অভিনেতার স্ত্রী জানান, ইয়াঙ্গনে তাদের বাড়িতে পুলিশ এসে তার স্বামীকে ধরে নিয়ে গেছে। তারা শক্তি প্রয়োগ করে দরজা খুলে তাকে ধরে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা আমাকে জানায়নি।
সরকারবিরোধী বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে দেশটির ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সামরিক সরকার। এর মধ্যে তালিকায় থাকা অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারে গত পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেয় দেশটির সেনা বাহিনী। এরপর থেকে গণতান্ত্রিক অধিকারের দাবিতে অব্যাহত বিক্ষোভ চলছে।
মিয়ানমার/এসকেএম
















Leave a Reply