অসুস্থ সু চি

১৩ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): শারিরীক অসুস্থতার কারণে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি।

সু চির আইনজীবীদের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

তারা জানান, মোশন সিকনেসের কারণে সু চির মাথা ঘোরার সমস্যা দেখা দিয়েছে।

আইনজীবী মিন মিন সোয়ে বলেন, ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করার পর সামরিক সরকার গণতন্ত্রপন্থি ৭৬ বছর বয়সি এ নেত্রীকে বিভিন্ন অভিযোগে বন্দি করে রেখেছে। দীর্ঘদিন ধরে গাড়িতে ভ্রমণ না করার কারণে তিনি অসুস্থবোধ করেন।

তিনি বলেন, এটি খুব একটা গুরুতর অসুস্থতা নয়। তিনি কার সিকনেসে ভুগছিলেন। তিনি এ অনুভূতি সহ্য করতে পারেন না। তাই আমাদের বললেন, তিনি বিশ্রাম নিতে চান।

সু চির আইনজীবী দলের প্রধান খিন মং জাও বলেন, সু চি সোমবার শুনানিতে অংশ নিতে পারেননি। তিনি অসুস্থবোধ করছিলেন।

অবৈধ আমদানি, ওয়াকিটকি রাখা এবং করোনা ভাইরাস প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজধানী নাইপিদোতে সু চির বিচার চলছে। তার বিরুদ্ধে ঘুস নেয়া, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

যদিও এ নোবেল বিজয়ীর আইনজীবীরা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

অং সান সু চি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *