আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়ল

১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত আরও অনন্ত ৪৫ জন।

শুক্রবার প্রদেশটির জনস্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।

স্থানীয় এক চিকিৎসক বলেন, আহত মুসল্লিদের মিরওয়াইস হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তি বলেন, আমাদের শিয়া ভাইদের মসজিদে বিস্ফোরণের খবরে আমরা খুবই ব্যথিত।

কেন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা পরিষ্কার হওয়া যায়নি। তবে আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি তিনটি বিস্ফোরণে শব্দ শুনতে পেয়েছেন। একটি মসজিদের প্রধান ফটকে। অন্যটি দক্ষিন পাশে। আর তৃতীয় বিস্ফোরণটি হয়েছে মুসল্লিরা যেখানে অজু করেন, সেখানে।

এর আগে গেল শুক্রবার জুমার পরে উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি আত্মঘাতী হামলায় অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন। আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

বোমা বিস্ফোরণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *