ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির আবহাওয়া ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি এ তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।

ভূমিকম্পের কারণে কোনও সুনামির শতর্কতা জারি করা হয়নি। তবে পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ডসহ আরও ৯ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *