ইব্রাহিম খালেদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

২৪ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর, বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খোন্দকার ইব্রাহিম খালেদ মঙ্গলবাররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ওবায়দুল কাদের/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *