ইরানে আজারবাইজানের দূতাবাসে বন্দুকধারীর হামলা

নিউজ ডেস্ক: ইরানে আজারবাইজানের দূতাবাসের বাইরে একটি নিরাপত্তাচৌকিতে হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন।

শুক্রবার এ হামলা হয়। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলাকারী ব্যক্তি নিরাপত্তাচৌকির ভেতর ঢুকে পড়েন এবং কালাশনিকভ রাইফেল ব্যবহার করে সেখানকার নিরাপত্তাপ্রধানকে গুলি করে হত্যা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দূতাবাসের ভাঙা দরজা-জানালা দেখা যাচ্ছে। এটি দূতাবাস ভবনের ভেতরের অংশ বলে ধারণা করা হচ্ছে।

তেহরান পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত করছে পুলিশ।

পুলিশ প্রধানের বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি দুই শিশুকে সাথে নিয়ে দূতাবাসে ঢুকেছিলেন। ধারণা করা হচ্ছে ‘ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র’ করে ওই বন্দুকধারী হামলা চালিয়েছেন।

ইরান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ