৫ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): ইরানের দক্ষিণাঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে।
তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, আফগানিস্তান ও চীনেও দুটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে।
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আফগানিস্তানের কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক এবং গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার রয়টার্সকে বলেন, স্থানীয় সময় রোববার রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
এছাড়া চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply