ইসরাইলের সেনা সদরে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের উত্তরাঞ্চলে রোববার আবার ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত একজন সেনা নিহত হয়েছে বলে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে।

তবে হিজবুল্লাহ দাবি করেছে, ইসরাইলের উত্তরাঞ্চলে আয়েলেত হাশাহারে আর্মির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত করেছে। এতে অনেক হতাহত হয়েছে। খবর: আল জাজিরা।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলার আল-খায়ারা শহরে শত্রুপক্ষ ইসরাইলের হত্যাকাণ্ডের জবাবে এ পাল্টা হামলা।

বেকা শহরে গতকাল ইসরাইলি হামলায় একজন লেবানিজ নিহত হয়। সবশেষ এ হামলার ফলে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।

ইসরাইলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারেনি।

হিজবুল্লাহ এ ড্রোন হামলার দাবি করে জানায়, তারা ইসরাইলি বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রথম হামলার কয়েক ঘণ্টার পর ইসরাইলের আকাশে ফের ড্রোন হামলা চালায়। তবে এটি প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

গত বছরের অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ৯০ হাজার।

এ যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না করলে তারা ইসরাইলের ওপর হামলা চালিয়ে যাবে।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *