০৩ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): চীনের উহানে সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার শহরটির কর্মকর্তা লি তাও এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণার কথা জানান। খবর: রয়টার্স।

তিনি বলেন, উহানে স্থানীয়ভাবে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় শহরটির ১ কোটি ১০ লাখ জনসংখ্যার সবাইকে এখন করোনা পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের এ শহরটিতেই প্রথম নভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
২০২০ সালের মার্চ থেকে দেশটিতে সরকারি হিসাবে শনাক্তের সংখ্যা কম দেখা যায়। মাঝে মাঝে সংক্রমণ বাড়তে শুরু করলে দ্রুতগতিতে নেয়া নানান পদক্ষেপের মাধ্যমে কোভিড বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে দেশটি।
তবে সাম্প্রতিক সময়ে উহানে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় কতৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনা ভাইরাস/এসকেএম















