করোনায় মৃত্যু ২০।। আক্রান্ত সাড়ে ১৫ হাজার

২৮ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৩০৮ জন মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৪৬ হাজার ২৬৮‌ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

আরও পড়ুন: ড্রপ আউটের শিকার শিক্ষার্থীদের টিকার আওতায় আনার উদ্যোগ

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

করোনা/এএমএম/টিটি

আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *