৮ ডিসেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, কাজাখস্থান): রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাজাখস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দেশটিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
শনিবার জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছি।
বিবৃতিতে জানানো হয়, সাবেক নিরাপত্তা প্রধান করিম মাসিমোভকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি একটি অস্থায়ী কারাগারে আছেন।
উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কাজাখস্তানে চলমান বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ২৬ জন আন্দোলনকারী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ১৮ সদস্য এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আটক হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে আলমাতিতে। এ তথ্য জানানো হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে।
এই আন্দোলনে সাধারণ মানুষের ঘর-বাড়িতে আগুন দেয়া হয়েছে। লুণ্ঠন করা হয়েছে দামি জিনিসপত্র।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশেম জোমার্ট তোকায়েভ শুক্রবার আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন। শনিবার দেশটির সবচেয়ে বড় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী।
কাজাখস্তান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply