কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ

২৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বিস্ফোরণে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে পোস্ট করে জানান, আমরা কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ নিশ্চিত করতে পেরেছি। এই মুহূর্তে হতাহত সম্পকে ধারণা অস্পষ্ট। আমরা যখন পারব তখন বিস্তারিত জানাব।

বিস্ফোরণ/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *